Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং !

banglarbhoreBy banglarbhoreজুন ৪, ২০২৬No Comments০ Views
Facebook Twitter WhatsApp
কালীগঞ্জে পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং !
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা: 

ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না সড়কের খন্ড খন্ড স্থানে সামান্য ক্ষতিগ্রস্ত একটি পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। স্থানগুলি মেরামত না করেই বিশাল অর্থ ব্যয়ে সচল পিচ রাস্তা খুড়ে ইট বসানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিন সাড়ে ৮’শ মিটার ওই সড়কে দুই স্তরে ইটের সলিং স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। যা অপ্রয়েজনীয় ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অনেকেই।

সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর পর্যন্ত পাকা সড়কটিতে পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট বিছানো হচ্ছে। সড়কে প্রতিনিয়ত চলাচলকারী পথচারীদের ভাষ্য, সড়কটির কিছু কিছু স্থান সামান্য নষ্ট হলেও বেশির ভাগই ভাল ছিল।

কিন্তু, কর্তৃপক্ষ তা মেরামত না করেই ঠিকাদারের মাধ্যমে সচল ভাল রাস্তা খুঁড়ে ইটের সলিং বসাচ্ছে। স্থানীয়দের ভাষ্য, কাজটিতে অহেতুক সরকারের মোটা অংকের টাকা ধ্বংস করা হচ্ছে। কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার গামা কনস্ট্রাকশন।

সড়ক সংলগ্ন ধান ব্যবসায়ী তুহিন হোসেন জানান, সড়কটির কিছু কিছু স্থানে সামান্য নষ্ট হয়েছিল। যা ভরাট বা পুডিং করাও যেত। কিন্তু গত এক মাস আগে থেকে ভাল পিচের সড়কটি খুড়ে নতুন ইটের সলিং বসাচ্ছে। এতে তারা ও পথচারীরা চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন।

সড়কে চলাচলকারী ইজিবাইক চালক আলিম হোসেন জানান, ভাল পিচ সড়ক খুড়ে ইট বসানোতে টাকার শ্রাদ্ধ্য করা হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পুডিং ভরাট করে দিলেই ভাল হতো।

তিনি আরো বলেন, শুনেছি, আগামী এক বছরের মধ্যেই ৬০০ কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নতুন হবে। আর, এখন যে অর্থ ব্যয়ে ইট বসানো হচ্ছে এর থেকে সামান্য কিছু বেশি বরাদ্দ করলেই নতুন পাকা রাস্তা নির্মান করা সম্ভব হত। এটি সরকারি অর্থের অপচয় ছাড়া কিছুই নয়।

ঠিকাদার গামা কনস্ট্রাকশনের স্বর্তাধিকারী গোলাপ মেম্বার পিচ রাস্তা খুড়ে ইট স্থাপন বিষয়ে বলেন, তার কিছুই করার নেই। তিনি নিয়ম মেনেই কাজ করছেন, টেন্ডারের উল্লেখিত সব অংশেই তাকে ইট বসাতে হবে। তিনি বলেন, পাকা পিচ খুড়ে ইটের সলিং বসানোর চলমান কাজটি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।

কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ্বাস জানান, সড়কটিতে বর্ষার পানিতে অনেক স্থানই নষ্ট ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সে হিসাবে এটি তাদের একটি চলমান প্রক্রিয়ার মেইন্টেনেন্স কাজ। তবে, অনেক স্থানেই ভাল রাস্তা খুড়ে ইট স্থাপন করছে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলার পরামর্শ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.