Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি

banglarbhoreBy banglarbhoreজুন ৪, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
জৈষ্ঠ্যের তীব্র তাপদাহে ওষ্ঠাগত যশোরবাসী। গরমে অতিষ্ঠ নগরবাসী চাতকের মতো অপেক্ষা করছিল একটুখানি বৃষ্টির। অবশেষে নেমে এলো সেই স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরে পর থেকে আকাশে ছিল মেঘের আনাগোনা। কিন্তু এত সহসা যে বৃষ্টির দেখা মিলতে পারে হয়তো আশা করতে পারেননি যশোরবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোরে কয়েকদিন ধরেই তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাতে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে ফিরে নগরবাসী। তবে আবার বাড়বে গরম।

বৃহস্পতিবার সকাল গড়াতেই যশোরের রাস্তা, ঘাট ও ফসলের মাঠ যেন উত্তপ্ত মরুভূমিতে পরিণত হয়। ঘরের বাইরে বের হলেই গায়ে লাগছিল আগুনের হলকা। রাস্তায় চলাচলকারী মানুষ ছাতা, টুপি কিংবা গামছা দিয়ে মাথা ঢেকে তীব্র রোদ থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন। কেউ রাস্তার পাশে ছায়ায় বসে বিশ্রাম নেন, আবার কেউ হাত-মুখে পানি দিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করেন। এ অবস্থায় শরবত, আখের রস ও স্যালাইন পানির চাহিদাও বেড়েছে কয়েকগুণ।

যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় আখের রস বিক্রেতা কালাম হোসেন বলেন, “গরমের কারণে আখের রসের বিক্রি বেড়েছে। অনেক মানুষ এসে রস খাচ্ছে। কিন্তু এই গরমে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করাও খুব কষ্টের। ছায়া খুঁজে দাঁড়িয়ে রস বিক্রি করতে হচ্ছে।”

রিকশাচালকদের দুর্ভোগ আরও প্রকট। শহরের রায়পাড়া এলাকার রিকশাচালক আলী হোসেন বলেন, “রাস্তায় বের হলেই মনে হয় আগুনের মধ্যে আছি। একটু রিকশা চালালেই শরীর ঘামে ভিজে যাচ্ছে। মাথা ঘুরে আসে। তারপরও সংসারের জন্য কাজ করতে হচ্ছে।”

একই কথা জানালেন দড়াটানা এলাকার রিকশাচালক কাশেম আলী। তিনি বলেন, “গরমে রিকশা চালালে গায়ে আগুনের ছ্যাকা লাগে। তবুও চালাতে হচ্ছে। কিন্তু যাত্রী কমে গেছে। ভাড়া নিয়ে শহরের এক প্রান্তে গেলেও অনেক সময় খালি ফিরে আসতে হয়।”

তাপপ্রবাহের প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। মাঠে কাজ করা শ্রমিকরা বারবার ছায়ায় আশ্রয় নিচ্ছেন। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে শহরের কিশোর ও যুবকদের অনেকেই স্বস্তির খোঁজে দল বেঁধে গ্রামের নলকূপ কিংবা পুকুরে গোসল করতে ছুটছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ শুধু মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত করছে না, বরং স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা, মাথা ঘোরা ও বিভিন্ন শারীরিক জটিলতার আশঙ্কা বাড়ছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল, যা দেশের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আর দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে, সেদিন তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমান পরিস্থিতিতে যশোরবাসীর একটাই প্রত্যাশা এক পশলা স্বস্তির বৃষ্টি। সেই বৃষ্টির দেখা মিলেছে সন্ধ্যা পার হতে না হতেই। এতে খানিকটা হলেও স্বস্তি এসেছে জনজীবনে। তবে আবহাওয়া দপ্তর বলছে গরম আরও বাড়বে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.