Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

banglarbhoreBy banglarbhoreজুন ৪, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর  সংবাদদাতা :
যশোরের অভয়নগরে প্রাক্তন স্ত্রী ও তার স্বজনদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে রুবেল হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ জুন) রাতে মারা যান।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় রুবেলের বড় ভাই জিয়াউর রহমান বাদী হয়ে প্রাক্তন স্ত্রী পারভীনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেন গত ২৯ মে সকালে তার ছোট ছেলেকে আনতে প্রাক্তন স্ত্রী পারভীনের বোনের বাড়িতে যান। এসময় পারভীনের পরিবারের সদস্যরা তাকে আটকে রেখে মারধর করে এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আগুনে দগ্ধ হওয়ার পর রুবেল প্রাণ বাঁচাতে পাশের একটি মাছের ঘেরে ঝাঁপ দেন। পরে “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করতে করতে তিনি তার খালু তাহেরের কাছে পৌঁছান। সেখান থেকে তাকে ইজিবাইকে করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তার মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.