Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংস্কৃতি পরিষদ বাংলাদেশের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
  • যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি
  • যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক
  • বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২
  • যশোরে মহিলা দলের উদ্যোগে শহীদ জিয়ার শাহদতবার্ষিকী পালনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫জুন) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে স্থানীয় আমবটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বদিউজ্জামান বাদল যবিপ্রবি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্থানীয় আমবটতলা বাজারে যুবলীগ নেতা বাদল, আরশাদ আলীসহ বেশ কিছু লোক জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ বাদলকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। বর্তমানে বাদলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সংস্কৃতি পরিষদ বাংলাদেশের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

জুন ৬, ২০২৬

যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জুন ৬, ২০২৬

যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.