Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংস্কৃতি পরিষদ বাংলাদেশের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
  • যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি
  • যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক
  • বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২
  • যশোরে মহিলা দলের উদ্যোগে শহীদ জিয়ার শাহদতবার্ষিকী পালনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

এএসআই সাইফুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের আরবপুর এলাকায় কোটি টাকা মূল্যের পৈতৃক সম্পত্তি দখল চেষ্টা, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। আজ শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পত্তির মূল উত্তরাধিকারী সায়াদ হোসেন।

এর আগে গত ২ জুন একই সম্পত্তি নিয়ে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং’-এর মালিক বাবলু তালুকদার হামলার অভিযোগ এনে একটি সংবাদ সম্মেলন করেছিলেন।

লিখিত বক্তব্যে সায়াদ হোসেন জানান, তার পিতা প্রয়াত আব্দুস সালাম সরদার (হবি সরদার) জীবদ্দশায় কোনো সম্পত্তি বিক্রি বা দলিল করে যাননি। পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তারা যশোর কোতোয়ালী থানার ৯৩ নং পুরাতন কসবা মৌজার আরএস ৬০৫৮ দাগের ১৬৪.৫০ শতক জমির মালিক হন। এই মূল্যবান সম্পত্তিতে বহুতল ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও মৎস্য ভবনসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত বাবলু তালুকদার আদতে তাদের জমির একজন ভাড়াটিয়া মাত্র। পিতার স্নেহধন্য হওয়ার সুবাদে বাবলু বিভিন্ন সময়ে তার পিতার কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নিয়েছিলেন, যা মৃত্যুর আগে তার পিতা পরিবারের কাছে বলে গেছেন।

সায়াদ হোসেনের অভিযোগ, পিতার মৃত্যুর পর আসাদুজ্জামান, বাবলু তালুকদার, আনিসুর রহমান, ইয়াসিন এবং একেএম আতিকুজ্জামান ছানিসহ একটি প্রভাবশালী চক্র জমিটি দখলের পাঁয়তারা শুরু করে।

চক্রটির হাত থেকে পৈতৃক সম্পত্তি রক্ষার্থে আমরা আদালতের শরণাপন্ন হলে আদালত সংশ্লিষ্ট জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে আপিল আদালতেও রায় আমাদের পক্ষেই আসে।

বর্তমানে তাদের দাবি করা একটি ‘সন্দেহজনক দলিল’ বাতিলের দাবিতে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে পৃথক দুটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাবলু তালুকদার দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে থাকার পর একপর্যায়ে ভাড়া দেয়া বন্ধ করে দেন এবং ভুয়া মালিকানা দাবি করেন। লিগ্যাল নোটিশ ও প্রশাসনিক উদ্যোগের পরেও তিনি জায়গা ছাড়েননি।

সর্বশেষ গত ২৪ ও ২৬ মে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণ করতে গেলে বাবলু ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং নির্মাণকাজ ভাঙচুর করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সংবাদ সম্মেলনে সায়াদ হোসেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এসআই সাইফুল চরম পক্ষপাতমূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি বাবলু তালুকদারকে দিয়ে উল্টো আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করান। শুধু তাই নয়, সায়াদ হোসেন, তার ভাই ও শ্বশুরকে থানায় ডেকে নিয়ে ওই মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠান। পরবর্তীতে তারা আদালত থেকে জামিনে মুক্তি পান।

এ অবস্থায় সংবাদ সম্মেলন থেকে এসআই সাইফুল ইসলামের বিতর্কিত কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়। একই সাথে পৈতৃক সম্পত্তি রক্ষা, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই ভূমি বিরোধের সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিমা লাবিবা, সাহিদা সালাম, বিল্লাল হোসেন, জিয়াউল হক, জহুরা হক, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, শামসুর রহমান ও আসাদুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সংস্কৃতি পরিষদ বাংলাদেশের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

জুন ৬, ২০২৬

যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জুন ৬, ২০২৬

বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.