Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
  • ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
  • ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
  • এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‌্যালি ও আলোচনা

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‌্যালি ও আলোচনা
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা :
ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শামীম কবির। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, পৌর প্রশাসক ইমতিয়াজ আহমেদ এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহসিনউদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক মেহেদী হাসান, ডা. আফজাল হোসেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. দেবপ্রিয়া।

সভাটি সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করার প্রতি গুরুত্বারোপ করেন।

যাতে মশার প্রজননস্থল সৃষ্টি না হয় সে ব্যাপারে যত্নশীল হওয়ার আহবান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর

জুন ৬, ২০২৬

চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক

জুন ৬, ২০২৬

ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.