Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
  • ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
  • ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
  • এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments১৪ Views
Facebook Twitter WhatsApp
আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের অভয়নগরে প্রাক্তন স্ত্রী ও তার স্বজনদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৭ ধরে চিকিৎসাধীন থেকে ইন্তেকাল করেছেন রুবেল (৩২)। পারিবারিক বিরোধের জেরে প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকায় এঘটনাটি ঘটে।

ঘটনার বিষয়ে রুবেলের বড় ভাই জিয়াউর রহমান বাদী হয়ে রুবেলের প্রাক্তন স্ত্রী পারভীন সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগে বলা হয়, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের রুবেল হোসেন (৩২) গত ২৯ মে সকালে তার ছোট ছেলেকে আনতে প্রাক্তন স্ত্রী পারভীনের বোনের বাড়িতে যান। এসময় পারভীনের বাড়ির লোকজন তাকে আটকে রেখে মারধর করে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুনে দগ্ধ হওয়ার পর রুবেল প্রাণ বাঁচাতে পাশের একটি মাছের ঘেরে ঝাঁপ দেন। পরবর্তীতে তার চিৎকারে তার খালু তাহের তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তার পরিবার এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন রাতে দগ্ধ রুবেলের মৃত্যু হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগ দিলেও তার মৃত্যুর পর মামলা রেকর্ড করা হয়। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে দাবি করছেন তার বড় ভাই জিয়াউর রহমান।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর

জুন ৬, ২০২৬

চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক

জুন ৬, ২০২৬

ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.