Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
  • ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
  • ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
  • এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্যকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে যশোর শহরের এসপি বাংলো মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে কারা ও অর্থদণ্ড দেয়া হয়।

আটকরা হলেন, গোরাপাড়া এলাকার মেহেদী হাসান এবং আরবপুর এলাকার জসিম।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, মেহেদী ও জসিম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে নির্জন স্থানে অবস্থানরত যুবক-যুবতীদের লক্ষ্য করে তাদের ছবি তুলে পরিবারের কাছে পাঠানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া চুরি, ছিনতাই ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়। শনিবার দুপুরে এসপি বাংলো এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসানকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জসিমকে ৪৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য পরে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর

জুন ৬, ২০২৬

চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক

জুন ৬, ২০২৬

যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.