Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
  • পচা মাংস বিক্রি : বাগেরহাটে দুই বিক্রেতাকে কারাদণ্ড
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreজুন ৭, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হাসপাতালের প্রায় ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, এফসিপিএস প্রশিক্ষণের বর্তমান অধ্যাদেশ চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের পথে অন্তরায়। তাই অবিলম্বে এ অধ্যাদেশ বাতিল করে কার্যকর ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের জন্য ন্যায্য ও সম্মানজনক ভাতা নিশ্চিত করারও দাবি জানান তারা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।

সমাবেশ থেকে ইন্টার্ন চিকিৎসক নেতারা ঘোষণা দেন, তাদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবায় আংশিক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিলেও হাসপাতাল প্রাঙ্গণের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জুন ৭, ২০২৬

যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬

স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.