Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
  • যশোরে ভয়াবহ রূপে এইডস, চলতি বছরে ছয়জনের মৃত্যু
  • যশোর ইসলামী ব্যাংকে নগদ অর্থ সংকট
  • শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৬

যশোর ইসলামী ব্যাংকে নগদ অর্থ সংকট

বন্ধ এটিএম বুথ, চরম ভোগান্তিতে গ্রাহকরা
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর ইসলামী ব্যাংকে নগদ অর্থ সংকট
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ইসলামী ব্যাংক বাংলাদেশের তিনটি শাখা ও এটিএম বুথগুলোতে নগদ অর্থের সংকট দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

প্রয়োজনীয় সময়ে অর্থ উত্তোলন করতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও চাকরিজীবীরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের কাউন্টারে অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী অর্থ পাচ্ছেন না। ফলে জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে না পেরে বিপাকে পড়ছেন তারা। এতে ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোববার সকালে শহরের আরএন রোডস্থ ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক গ্রাহক টাকা উত্তোলনের জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন। হাতে চেক নিয়ে অনেকেই অপেক্ষা করছেন নগদ অর্থ পাওয়ার আশায়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবস হওয়ায় গ্রাহকদের চাপও ছিল তুলনামূলক বেশি। কিন্তু ব্যাংকে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় অধিকাংশ গ্রাহককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

ইসলামী ব্যাংক বালাদেশের যশোরে একটি শাখা ও দুটি উপশাখা রয়েছে। এর মধ্যে শহরের আরএন রোডে করর্পোরেট শাখা এবং দুটি উপশাখা সিটি প্লাজা ও পালবাড়ি এলাকায় রয়েছে। গ্রাহকদের অভিযোগ, প্রত্যেকটি শাখাতেই একই সমস্যা বিরাজ করছে। প্রয়োজনীয় সেবা না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে।

ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য তিনি পাঁচ লাখ টাকা উত্তোলন করতে সকালে ব্যাংকে এসেছেন। কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী টাকা পাননি। তিনি বলেন, ব্যাংকে নিজের টাকা তুলতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ব্যবসার গুরুত্বপূর্ণ লেনদেন আটকে আছে। এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি।
একই অভিযোগ করেন শাওন নামে আরেক গ্রাহক। তিনি বলেন, জরুরি প্রয়োজনে টাকা তুলতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করলেও কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেয়ার কথা জানিয়েছে। নিজের জমা রাখা অর্থ সময়মতো তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শামসুজ্জামান সজন নামে আরেক গ্রাহক জানান, তিনি দেড় লাখ টাকার একটি চেক নিয়ে ব্যাংকে এসেছিলেন। কিন্তু ব্যাংক কর্র্তৃপক্ষ তাকে ৫০ হাজার টাকা প্রদান করেছে।

এ সমস্যা শুধু ব্যাংক শাখাগুলোতেই নয়, শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথগুলোতেও একই চিত্র দেখা গেছে। শহরের বুথগুলো ঘুরে দেখা যায়, কোথাও এসি নষ্ট উল্লেখ করে শার্টার আংশিক নামিয়ে রাখা হয়েছে, আবার কোথাও পুরোপুরি বন্ধ রয়েছে বুথ। ফলে এটিএম সেবার ওপর নির্ভরশীল গ্রাহকরাও নগদ অর্থ উত্তোলনে সমস্যার মুখে পড়ছেন। ভুক্তভোগীদের দাবি, গত বৃহস্পতিবার থেকে এ সংকট শুরু হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, কয়েকদিন ধরেই ব্যাংকের নগদ অর্থ সরবরাহে সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। এতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা সময়মতো অর্থ উত্তোলন করতে না পারায় তাদের বাণিজ্যিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের চেকের পেমেন্ট, মালামাল ক্রয়, শ্রমিকদের মজুরি পরিশোধ এবং অন্যান্য আর্থিক দায়বদ্ধতা পূরণে জটিলতা তৈরি হয়েছে।

আমিনুর রহমান নামে এক গ্রাহক জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি শহরতলীর পুলেরহাট এলাকার ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান। সেখানে টাকা না পেয়ে শহরের রেলগেট সংলগ্ন আরেকটি বুথে যান। সেখান থেকেও তিনি কোন অর্থ উত্তোলন করতে পারেননি বলে অভিযোগ করেন।

গ্রাহকদের একটি অংশের দাবি, ব্যাংকিং খাতে আস্থা ও সেবার মান বজায় রাখতে হলে এ ধরনের পরিস্থিতি দ্রুত সমাধান করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

তবে এ বিষয়ে ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাময়িক নগদ অর্থ সংকটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া গ্রাহকদের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হওয়ায় হঠাৎ করে অর্থ উত্তলোনের চাপও বেড়েছে। তারা দাবি করেন, বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশের যশোরের অঞ্চলের জেনারেল ব্যাংকিং ইনচার্জ বজলুর রহমান বলেন, বর্তমানে ব্যাংকে তারল্য সংকট রয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহায়তা দিলে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব। পাশাপাশি যেসব গ্রাহক ঋণ গ্রহণ করেছেন তারা সময়মতো ঋণ পরিশোধ করলে সংকট কিছুটা কাটিয়ে ওঠা যাবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এক সপ্তাহের মধ্যে তারল্য সংকট অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। সে কারণে আমরাও আশাবাদী, আগামী সপ্তাহের মধ্যে ব্যাংকের কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যদিও সংকট কাটাতে এরই মাঝে রোববার সকালে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে ব্যাংক কর্তৃপক্ষের এমন আশ্বাসে ভরসা পাচ্ছেন না গ্রাহকরা। তাদের মতে, দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে না পারায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়ছেন। তাই গ্রোহকসেবা স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের

পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান

‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.