Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মালয়েশিয়ায় ‘বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২’ সম্মাননা পেলেন কথা
  • বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
  • যশোরে বিএনপি কর্মী খুন, পুলিশ হেফাজতে ১ ( ভিডিও সহ )
  • বর্ণাঢ্য আয়োজনে যশোরে বিশ্ব সংগীত দিবস উদযাপন
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২২, ২০২৬

বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদক কারবারি ইসমাইল হোসেনের কাঁচির কোপে ১১ মাস বয়সী এক শিশু সাব্বির হোসেন আহত হয়েছে। আহত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার বড় খুঁদড়ো গ্রামে এই ঘটনা ঘটে।

আহত শিশুর বাবা আসাদুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জোয়ার্দ্দার ও তার স্ত্রী জেসমিন খাতুন মাদক কেনাবেচা এবং সেবনের সাথে জড়িত। প্রায় এক মাস আগে মাদকসহ অভয়নগর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন জেসমিন খাতুন। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

তবে এই গ্রেপ্তারের নেপথ্যে আসাদুল মোল্লা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন বলে সন্দেহ করতে থাকেন ইসমাইল ও জেসমিন দম্পতি। এই সন্দেহের জেরে তারা আসাদুলের ওপর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিলেন।

বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
নিউজের ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে আটটার দিকে আসাদুল মোল্লা তার স্ত্রী ও শিশুপুত্রকে নিে বাড়িতে অবস্থান করার সময় প্রতিবেশী মাদক কারবারি ইসমাইল হোসেন জোয়ার্দ্দার দলবল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা আসাদুল ও তার স্ত্রীকে বেদম মারধর করতে থাকেন। একপর্যায়ে কাঁচির দিয়ে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ১১ মাসের শিশু সাবির হোসেনের ডান পায়ে লেগে শিশুটি গুরুতর জখম হয়।

ঘটনার পরপরই পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বেলা ১১ টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল পলাতক রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে ১১ মাসের একটি শিশু পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটির ডান পায়ের মাংস কেটে গেছে এবং আঘাতটি বেশ গুরুতর।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনর্চাজ শাহ জালাল আলম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মালয়েশিয়ায় ‘বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২’ সম্মাননা পেলেন কথা

যশোরে বিএনপি কর্মী খুন, পুলিশ হেফাজতে ১ ( ভিডিও সহ )

বর্ণাঢ্য আয়োজনে যশোরে বিশ্ব সংগীত দিবস উদযাপন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.