Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ‘চশমা সাইদ’র গলাকাটা মরদেহ উদ্ধার
  • সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারে প্রতিবাদে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
  • যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন সেই রিনা
  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক
  • যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩
  • যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৪, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারে প্রতিবাদে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারে প্রতিবাদে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা নাসরিন নুর জাহান। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন নূর জাহান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। “টনি খান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” নামে প্রতিষ্ঠানটি গড়েন তারা সাতজন। এর মধ্যে তিনি এবং মুসলিমা খাতুন প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি উন্নয়ন এবং সুশাসনের স্বার্থে ব্যবসায়িক হিসাব নিকাশ পর্যালোচনার জন্য জানান।

এতে বিরোধ তৈরি হয় মুসলিমা খাতুনের সাথে। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, যশোরের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।

এমনকি ফেসবুক লাইভ ও বিভিন্ন মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৫ জুন প্রতিষ্ঠানে উপস্থিত সাক্ষীদের সামনেও তাকে অপমানজনক ভাষায় হেনস্তা করা হয় এবং ক্ষতির হুমকি দেয়া হয়। এসব ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে মিথ্যা অপপ্রচার বন্ধ, জড়িতদের আইনের আওতায় আনা, তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ‘চশমা সাইদ’র গলাকাটা মরদেহ উদ্ধার

যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন সেই রিনা

চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.