Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
  • শার্শায় হেরোইনসহ আটক এক
  • সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
  • সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
  • অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৭, ২০২৬

মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদেও ভিক্তিত্বে শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামমন্তা বিওপির সুবেদার ওমর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ৫৭/১-এস পিলার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের কাছে বেলেঘাটা গ্রামের মনতাজ আলীর পুকুরের উত্তর পাশের জলাশয়ে ফেলে যাওয়া একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে (ইতালির) তৈরি দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ভারতীয় ২৪ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগজিন ও গুলি মহেশপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং

যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.