Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
  • ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাঙ্ক বিতরণ
  • জীবননগরে একরাতে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি
  • গাছ লাগলেই হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৩, ২০২৬

গাছ লাগলেই হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
গাছ লাগলেই হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শুধু গাছ লাগলে হবে না, তার যথাযথ পরিচর্যা করতে হবে।

শুক্রবার যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস যশোর এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বৃক্ষ রোপণ করছে।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নড়াইলে ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাঙ্ক বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.