Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের
  • ‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি
  • এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৬, ২০২৬

উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রেসক্লাব যশোরে দুটি এসি প্রদানকালে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়।

এজন্য দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে জনগনের সম্পৃক্ততা জরুরি বলে মন্তব্য করেন তিনি। যেকোন ভুল ধরিয়ে দিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ১৬৪ থানার মধ্যে চৌগাছায় নবম হাসপাতাল হিসেবে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চৌগাছা হাসপাতালটি ১০০ শয্যার হিসেবে প্রথম উদ্বোধন করা হবে।

এই হাসপাতালটি অতীতে উপজেলা পর্যায়ে মডেল হাসপাতাল ছিল। এখানে যে পরিমাণ স্বাভাবিক ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি হত, তার পরিমাণ জেলা সদর হাসপাতালের চেয়েও বেশি ছিল। সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, হাসপাতালটিতে স্থানীয় কমিউনিটি এবং নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে।

৬ জুলাই সোমবার সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ উপস্থিত থেকে এসি দুটি প্রেসক্লাব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, এমপির পিএস ইয়াসিন হোসেন, এপিএস মেহেদী হাসান প্রমুখ।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখায় সংসদ সদস্য এবং জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান করেন ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি

এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.