Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৯, ২০২৬

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জমি দখল, প্রাণনাশের হুমকি এবং চলমান আদালতের আদেশ অমান্যের অভিযোগ তুলেছেন সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান।

বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, ঝিকরগাছা উপজেলার ৭ নং নাভারন ইউনিয়নের  নাভারন মৌজায় মাতুল সূত্রে প্রাপ্ত ২৬ শতক জমিতে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বসতবাড়ি ও রাইস মিল রয়েছে। তিনি দাবি করেন, জমির সব খাজনা ২০২৬ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন।

অভিযোগ, প্রতিবেশী শওকত আলী জমি কেনার পর থেকেই ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেন। বিষয়টি একাধিকবার সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি। পরবর্তীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিকরগাছা সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা এবং সংশ্লিষ্ট জমি নিয়ে ১৪৪ ধারার মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন। আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারি আমিন দিয়ে জমি মাপজোকেরও নির্দেশনা দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ৩ জুলাই সরকারি ছুটির দিনে প্রতিপক্ষ লোকজন নিয়ে জোরপূর্বক তাদের জমির প্রায় ৭ ফুট অংশ দখল করে সেখানে প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জমি নিয়ে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে তিনি কোনো সংঘাত চান না; আইনের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান এবং নিজেদের জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ চান।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.