Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৬

শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যশোরের শার্শা উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন। শনিবার বিকেল ৫টায় বেনাপোল বাইকারহুডের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রায় ২০০টি মোটরসাইকেল ও কয়েকশ ফুটবলপ্রেমীর অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

শোভাযাত্রাটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল চেকপোস্ট, আন্তর্জাতিক নোম্যান্সল্যান্ড এলাকা, বন্দর সড়ক, নাভারণ বাজারসহ শার্শা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল পৌর গেটে এসে শেষ হয়।

পুরো শোভাযাত্রাজুড়ে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরিধান করেন এবং জাতীয় পতাকা হাতে প্রিয় দলের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। মোটরসাইকেলগুলোতেও আর্জেন্টিনার পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন শোভা পায়।

বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনটির অ্যাডমিন শহিদুল ইসলাম শহিদ, মফিজুর রহমান, মেহেদী হাসান ও আতিকুজ্জামান রিমুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক।

সেই আবেগ থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.