Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৬

যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে লোকমান হোসেন সভাপতি এবং সাজ্জাদুল আলম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৩ টা পর্যন্ত। সংগঠনের ৭৬ জন ভোটারের মধ্যে ৭৩ জন তাদের ভোটধিকার প্রয়োগ করেন। ১২ টি পদের বিপরীতে ২৪ জন নেতৃত্ব প্রত্যাশী নির্বাচনে অংশ নেন।

এর মধ্যে সভাপতি পদে লোকমান হোসেন ৫১ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বি রওশন আলী ২১ ভোট পান।

সম্পাদক পদে সাজ্জাদুল আলম ৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার দুই প্রতিদ্বন্দ্বী ইনতাজুল ইসলাম ২৩ এবং রুহুল আমিন ১ ভোট পান।

সহসভাপতি পদে ফরিদুল ইসলাম ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বি বদরুল আলম ২২ ভোট পান। সহ-সম্পাদক পদে মিজানুর রহমান ৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বি আব্দুল হাই ৩৪ ভোট পান।

আটটি পৃথক নির্বাচনী এরিয়ার মধ্যে পাঁচটি সদস্য পদে ইউসুফ আলী ৮, মাহমুদুর রহমান ৭, আয়ুব হোসেন ৬ এবং আব্দুল আলীম ও শামীম আক্তার ৫ টি করে ভোট পেয়ে জয়লাভ করেন।

তাদের প্রতিদ্বন্দ্বি ইসলাম উদ্দিন ও আব্দুস সাত্তার ৪ টি করে, শিমুল বিল্লাল ও রুহুল কুদ্দুস ৩ টি করে, মিজানুর রহমান ২ টি করে ভোট পান। তবে আব্দুল জলিল কোন ভোট পাননি।

এছাড়া ওপর তিনটি পৃথক নির্বাচনী এরিয়ার মধ্যে সদস্য পদে রওশন আলী, রকিব উদ্দিন আন নূর ও জোনাব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষে মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিটির দুই সদস্য আব্দুল মোক্তাদের ও আব্দুল মোতালিব উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.