Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৬

পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পাবলিক পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের লক্ষ্যে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে যশোরে এক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের রেলরোডে ফাউন্ডেশনের সভাকক্ষে ৩১তম পর্বের এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সরদার সেকেন্দার আলী।

সংলাপে আলোচকগণ বর্তমান পাবলিক পরীক্ষা পদ্ধতির ২১টি প্রধান দুর্বলতা চিহ্নিত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বসার বেঞ্চের মাঝে নির্দিষ্ট দূরত্বের অভাব, যত্রতত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন, বিপুল ব্যয়ে প্রশ্নপত্র ছাপানো, কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দেয়ার অবাধ সুযোগ, ব্যবহারিক পরীক্ষায় কার্যকর পদ্ধতির অভাব এবং কোনো জেলা বা উপজেলা কমিটি না থাকা।

এছাড়া, ভিজিলেন্স টিমের অকার্যকারিতা, তথ্য আপলোডের আধুনিক সফটওয়্যার ও কেন্দ্রগুলোর কার্যক্রম সিসিটিভির মাধ্যমে বড় পর্দায় সরাসরি তদারকি করার ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

সংলাপে অধ্যক্ষ তরিকুল ইসলাম, শিক্ষক স্বপন রায়, শিক্ষা কর্মকর্তা বিশ্বাস ওয়াহিদুজ্জামান ও কামাল আহমেদ, এনজিও ব্যক্তিত্ব বিলায়েত হোসেনসহ অনেকে গুরুত্বপূর্ণ মতামত দেন।

ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা জানান, শিক্ষক ও অভিভাবকদের আরও মতামত সংগ্রহ করে এই সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পাবলিক পরীক্ষা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.