Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ
  • কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক
  • যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
  • চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড
  • চৌগাছায় সার ডিলারকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
  • জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিয়ে ও পরকিয়ার প্রতারণা (পর্ব ১)
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
জীবনযাপন

চোখের জন্য মাথা ব্যথার যত কারণ

banglarbhoreBy banglarbhoreOctober 29, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি ডেস্ক
মাথা ব্যথা এমন একটি রোগ, যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এটি অত্যন্ত কষ্টের একটি অনুভূতি। মাথা ব্যথা বেশির ভাগ সময় নিউরোলজিক্যাল সমস্যার কারণে হয়ে থাকে, তবে চোখের সমস্যার কারণেও মাথা ব্যথা হতে পারে।
মায়োপিয়া বা দৃষ্টিস্বল্পতা, মাইগ্রেন, চোখের ইনফেকশন, বাচ্চাদের স্ট্র্যাবিস্মাস বা বাঁকা চোখ, ড্রাই আই বা চোখে শুষ্কতা এবং চোখের অভ্যন্তরীণ প্রেসার (গ্লকোমা রোগের কারণে) বেড়ে গেলে মাথা ব্যথা হতে পারে।
এ ছাড়া সঠিক পাওয়ারের চশমা ব্যবহার না করা, দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে কাজ করা, পর্যাপ্ত আলো নেই, এমন স্থানে পড়াশোনা বা কাজ করা, ঘুমের অভাবে চোখে ক্লান্তি অনুভব করা এবং প্রেসবায়োপিয়া বা চালশে রোগে ভোগা ব্যক্তির চশমা ব্যবহার না করার কারণে মাথা ব্যথা করতে পারে।
করণীয়

* দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগলে অবশ্যই চোখের পাওয়ার পরীক্ষা করে দেখতে হবে।

* স্ক্রিনের দিকে তাকিয়ে টানা কাজ করা যাবে না, ঘন ঘন পলক ফেলতে হবে এবং ২০-২০ রুল অবশ্যই ফলো করতে হবে। ২০-২০ রুল মেনে চলতে হলে টানা ২০ মিনিট কম্পিউটারে কাজ করার পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকাতে হবে।
এরপর ২০ সেকেন্ডের জন্য চোখের পাতা বন্ধ করে রাখতে হবে।

* মাইগ্রেনের ক্ষেত্রে মাইগ্রেন ট্রিগারিং ফ্যাক্টর এড়িয়ে চলতে হবে যেমন—শব্দ, প্রচণ্ড আলো, বিশ্রাম ছাড়া একটানা অতিরিক্ত কাজ করা।

* বয়স ৪০ বছর হওয়ার পর চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে চোখের পাওয়ার পরীক্ষা করাতে হবে।

* পরিবারে গ্লকোমা রোগী থাকলে বাকি সদস্যদের উচিত চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে গ্লকোমা আছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে।

* পর্যাপ্ত আলোতে পড়াশোনা ও কাজ করতে হবে।

* বাচ্চাদের স্ট্র্যাবিস্মাস বা বাঁকা চোখ অপারেশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে।

* পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া জরুরি।

* চোখে শুষ্কতা অনুভব হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রপ ব্যবহার করতে হবে।

দীর্ঘদিন ধরে মাথা ব্যথার সমস্যায় ভুগলে তা উপেক্ষা না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খেয়েছেন কখনো বাদাম–জাম্বুরার সালাদ?

    October 18, 2024

    বদ হজম এড়াতে যা করবেন

    April 12, 2024

    আস্ত রসুন দিয়ে খাসির মাংস রাঁধবেন যেভাবে

    April 10, 2024
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.