খুলনা প্রতিনিধি
খুলনায় থেমে থাকা মোংলা ইপিজেডের একটি স্টাফ বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার এমএ বারী সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খুলনার বয়রা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। তবে আগুনে বাসের কিছু আসন পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে থেমে থাকা ‘কাতার এয়ারওয়েজ’ নামের মোংলা ইপিজেডের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।
শিরোনাম:
- ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
- জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
- বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
- খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
- যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
- কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে
- কেশবপুরে নিহত স্বামী-স্ত্রীর পরিচয় সনাক্ত পুলিশের ধারণা হত্যাকাণ্ড