বারবাজার (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব।
এ সময় মাদক ব্যবসায়ী উপজেলার পিরোজপুর গ্রামের আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের আয়ুব আলীকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারবাজার রেলস্টেশন এলাকায় মাদক কেনাবেচা ও সেবন করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
শিরোনাম:
- যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
- মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ
- মানিক পশারীর মরদেহ দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
- ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
- জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
- বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
- খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
- যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত