সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগ মীরগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে। অভিযান টের পেয়ে রান্না করা মাংস রেখে পালিয়ে যায় আয়োজকরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহল ফাঁড়ির ওসি সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।
তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান পালিয়ে যান।
এসিএফ এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারির দল হরিণের মাংস রান্না করে ভোজের আয়োজন করে। অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংসসহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
শিরোনাম:
- মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
- যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
- যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
- আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা
- চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত