Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২১, ২০২৬

ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় জেলা পরিষদের সরকারি ডাকবাংলোর জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে দারুল উলুম কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রাচীরঘেরা সরকারি ডাকবাংলোর জমিতে কোনো ধরনের লিজ বা ইজারা ছাড়াই ১৬ মিলি রড ব্যবহার করে দোকানঘর আদলে ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এর আগেও একই জমিতে দোকান ও রেস্তোরাঁ নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছিল বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত ১২ লাখ টাকা দিয়ে টিনশেডের নামাজের ঘর নির্মাণ করা হচ্ছে। তবে সরকারি জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণের অনুমতির বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

মাদ্রাসার সভাপতি ও এডিসি (শিক্ষা) খান মাসুম বিল্লাহ জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং পূর্বে তিনি এ বিষয়ে অবগত ছিলেন না।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবন নির্মাণ শেষ হলে প্রাচীর ভেঙে দোকানঘর ভাড়া দেয়া হতে পারে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরই মধ্যে জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, পুরাতন ডাকবাংলোর সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.