Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জমি দখল করে মার্কেট নির্মাণে বাধা দেয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreDecember 2, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার মহাজন ফেরিঘাট এলাকার খোকন কুমার দাসের প্রায় ১৪ শতক জমি দখল করে প্রতিপক্ষের লোকজন মার্কেট নির্মাণে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে মহাজন ফেরিঘাটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন- মাউলী ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ড মেম্বার বিজন কুমার সরকার, হাবিবুর রহমান, ভুক্তভোগী খোকন কুমার দাস, কবিতা দাসসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইলের মহাজন ফেরিঘাট এলাকায় প্রায় ১৪ শতক জমির দলিল খোকন কুমার দাসের নামে থাকলেও প্রতিপক্ষের ভরত খানসহ তার লোকজন দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জমি খোকন কুমার দাস দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগদখল করে আসছেন। খোকন দাস সম্প্রতি মার্কেট নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। ইট, বালুসহ নির্মাণ সামগ্রী এনে রাখার পরও কাজ শুরু করতে পারছেন না।
এছাড়াও ভুক্তভোগী খোকন কুমার দাসকে সম্প্রতি মাউলী ইউনিয়ন ভূমি অফিসের সামনে মারধর করে আহত করেছেন ভরত খানসহ তার লোকজন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এদিকে জমি দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ভরত খান বলেন, আমরা কারো জমি দখল করিনি। মাকের্ট নির্মাণ কাজেও বাধা দেয়া হয়নি। খোকন দাসকে মারধরের বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু

    November 3, 2026

    যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

    November 2, 2026

    অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.