Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

banglarbhoreBy banglarbhoreDecember 3, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে নড়াইল-১ আসনের ৭ প্রার্থীর মধ্যে একজন ও নড়াইল -২ আসনে ৯ প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ভোটার তালিকার ১ ভাগ সমর্থনের মধ্যে কয়েকজন মৃত ব্যক্তির নাম ও ভুয়া ভোটারের নাম থাকায় জেলা রিটানিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেছে।
রোববার দুপুরে জেলা রিটার্নিং অফিসের হলরুমে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এসব তথ্য জানা যায়।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রোববার নড়াইল-০২ আসনের ৯ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুর মনোনয়ন বাতিল হয়েছে ১ ভাগ সমর্থনের মধ্যে ভুয়া ভোটারের নাম থাকার কারণে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নূর ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে ১ ভাগ সমর্থনের তালিকায় মৃত ব্যক্তির নাম ও ভুয়া ভোটারের নাম থাকায়।
নড়াইল-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন মাশরাফি বিন মুর্তজা (আওয়ামী লীগ), লতিফুর রহমান (গণফ্রন্ট), শেখ হাফিজুর রহমান (ওয়ার্কার্স পার্টি), মাহাবুবুর রহমান (ইসলামী ঐক্যজোট), মনিরুল ইসলাম (এনপিপি), খন্দকার ফায়েকুজ্জামান (জাতীয় পার্টি) ও মিজানুর রহমান মিজান (জাকের পার্টি)।
অন্যদিকে, বাছাইয়ের প্রথম দিনে শনিবার নড়াইল-১ আসনের ৭ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদৎ হোসেনের মনোনয়ন। তার ১ ভাগ ভোটারের সমর্থনে জমা দেয়া ব্যক্তির মধ্যে কয়েকজন মৃত ব্যক্তির নাম থাকায় তা গ্রহণযোগ্য হয়নি।
এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় জাতীয় পার্টির মিল্টন মোল্লা ও তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
নড়াইল-১ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন আওয়ামী লীগের মনোনীত বি এম কবিরুল হক মুক্তি, এমপি কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র), ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, শামীম আরা পারভীন (জাতীয় পার্টি-জেপি)।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.