Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৩

যশোরে কোতয়ালি থানায় মোটরসাইকেল প্রবেশ নিষেধ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
কোতয়ালি থানায় আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীদের মোটর সাইকেলসহ সকল প্রকার যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্বয়ং থানাকার্তা। ফলে আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীরা যানবাহন রাখা নিয়ে বিড়ম্বনার মুখে পড়ছেন।
মঙ্গলবার কোতয়ালি থানায় এই প্রতিবেদক মোটরসাইকেল নিয়ে কোতয়ালি থানায় গেলে ডিউটি অফিসারের রুমের সামনে কর্তব্যরত কনসটেবল হন্তদন্ত হয়ে ছুটে আসেন। তিনি এসে বলেন, পুলিশ সদস্য ছাড়া অন্য কারো মোটর সাইকেল বা গাড়ি থানার ভিতরে রাখা নিষেধ। কে নিষেধ করেছে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যার।
কেন রাখা যাবে না জানতে চাইলে ওই কনসটেবল বলেন, নির্বাচকালীন সময়ে থানা অভ্যন্তওে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই থানা অভ্যন্তরে মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভুক্তভোগিরা বলেছেন, শহরে বোমা বিস্ফোরণ ও সংঘর্ষ নতুন কোন ঘটনা নয়। ইতিপূর্বেও যশোর শহরে এমন ঘটনা অহরহ ঘটেছে। কিন্তু কোতয়ালি থানায় আইনি সহায়তা নিতে আসা সেবা প্রার্থীদের মোটরসাইকেলসহ যানবাহন প্রবেশের উপর কোন দিন নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে কোতয়ালি ওসি আব্দুর রাজ্জাক মোটর সাইকেল বা যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞার কথা অস্বীকার করে বলেন, কাউকে এ ধরনের কথা বলা হয়নি। বলা হয়েছে অনেকে থানায় গাড়ি রেখে বাজার করতে যায় ওই সব গাড়ি যেন না রাখে। কনসটেবল নিষেধ করছে কথা বলা হলে তিনি বলেন, কনসটেবল ঠিকমত বুঝিয়ে বলতে পারেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.