Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৭, ২০২৩

১০ বছর ধরে ভারপ্রাপ্ত দিয়েই চলছে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৭, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে সরকারি ডিগ্রি কলেজটি গত ১০ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে।
প্রতিষ্ঠার ৫৬ বছর পর সরকারি করণ হলেও গত পাঁচ বছরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন ৫ জন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন প্রয়াত নোয়াআলী খাঁন।
বর্তমান সরকার আমলে ২০১৭ সালের ১৯ জুন কলেজটি সরকারি করণ হয়। কলেজের নিয়মিত অধ্যক্ষ রফিকুল বারীকে ২০১৪ সালে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক জামালউদ্দীন চৌধুরী। এর পর গত ১০ বছর ধরে কলেজটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই পরিচালিত হয়ে আসছে। কলেজটি সরকারি করণের সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন সহকারী প্রভাষক এনায়েত হোসেন এবং শিক্ষক জাতীয় করণ করা হয় ২০১৯ সালের ১৬ নভেম্বর। এ সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন সহকারী প্রভাষক এনামুল হক কাজল। তার অবসর জনিত কারণে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ডেপুটেশনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এ টিএম বদরুজ্জামান। পরে তিনি খুলনা মডেল স্কুল এন্ড কলেজে নিয়মিত অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হলে শওকত আরা আমিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বায়িত্ব গ্রহণ করে। ২০২৩ সালের আগস্ট মাসের ৪ তারিখে তার অবসরজনিত কারণে চলতি বছরের ১৯ নভেম্ববর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন কলেজের গণিত বিভাগের প্রধান সহকারী প্রভাষক মিজানুর রহমান। এর ফলে প্রতিষ্ঠার ৫৬ বছর পরে সরকারিকরণ করা হলেও গত ১০ বছর কেশবপুর ডিগ্রি কলেজটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা পরিচালিত হয়ে আসছে। এত করে কলেজের শিক্ষা কার্যক্রম দারুণভাবে বেহাত হচ্ছে।
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান এ প্রতিনিধিকে বলেন, তিনি কলেজের একজন নিয়মিত সহকারী প্রভাষক। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তাছাড়া তিনি কলেজেটিতে অধিক সংখ্যক সহকারী প্রভাষকের পদও শূন্য রয়েছে বলে জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.