Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
  • সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
  • Cómo revisar las reglas generales fácilmente
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে ভাইপোর হাতে চাচা আহত

banglarbhoreBy banglarbhoreDecember 10, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চাচা ভাইপো আহত হয়েছে।
চাচা ভাইপোকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উকিল উদ্দীন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর সভার ব্রহ্মকাটী গ্রামের তামিম হোসেনের (১৮) ও মফিজুর রহমানের মুদি ও চায়ের দোকান রাস্তার এপার ওপার। তারপরও তাদের মধ্যে দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে দোকানে বসে থাকা অবস্থায় তামিম হোসেনকে মফিজুর রহমান তার ভাই রেজাউল ইসলাম, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, মাসুদ রানা অতর্কিত হামলা করে হামলা করে। হামলাকারীরা ধারালো দা ও লোহার রড দিয়ে তার মাথাসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে আহত করে। তার ডাক চিৎকারে চাচা উকিল উদ্দিন (৪৫) ঠেকাতে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত করে ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
এ বিষয়ে মফিজুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, উক্ত হামলার ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। যা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.