Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১২, ২০২৩

কালীগঞ্জে বিক্ষাভ মিছিল থেকে ট্রাক ভাঙচুর, আটক ৪

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১২, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহর কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনসহ চারজনকে আটক করে।
গতকাল দুপুর ১টার দিক কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজ এলাকা থেকে অবরোধের সমর্থনে কেদ্রীয় স্বেছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করে। অবরোধের সমর্থনে মিছিলকারীরা সড়ক চলাচলরত দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে ও চালকদের মারধর করে। এ ঘটনায় আলাউদ্দিন, আনছার মোল্লাসহ চারজনকে আটক করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.