নিজস্ব প্রতিবেদক
যশোরে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রায় এক মাস পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার আসামি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আজাহারুল ইসলাম রিপন (২৫)। বর্তমানে তিনি যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাহী বক্সের বাড়িতে ভাড়া থাকেন।
এজাহারে ওই কলেজছাত্রী উল্লেখ করেন, তিনি যশোরের একটি সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন। তার বাড়ির পাশে বসবাসকারি রিপন প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। গত ১৭ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তিনি বান্ধবীকে নিয়ে রিক্সায় করে ঝুমঝুমপুরে পিন্টুর মোড়ের বিপরীতে পৌছালে হঠাৎ করে রিপন তাকে লক্ষ্য করে একটি ডিম ছুড়ে মারে। ডিমটি তার বোরকায় লাগলে তিনি প্রতিবাদ করেন। সে সময় ইসমাইল এসে তাকে জাপটে ধরে। তিনি এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রিপন কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত করে গত বুধবার তা মামলা হিসেবে রেকর্ড করে।
শিরোনাম:
- যশোরে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ
- কোটচাঁদপুর : এনসিপি থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন
- লংমার্চ উপলক্ষে যশোরে সম্পাদক-বার্তা সম্পাদকদের সহযোগিতা কামনা এমপি গোলাম রসুলের
- শাকের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ-মানববন্ধন, সড়ক অবরোধ
- চাঁদা দাবিসহ সকল অভিযোগ অস্বীকার করে যশোরে সংবাদ সম্মেলন বিএনপি নেতার
- যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
- অভয়নগরে দীর্ঘদিন বন্ধ কাপাশহাটী মাদ্রাসা পুনরায় চালুর উদ্যোগ
- উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা