নিজস্ব প্রতিবেদক
যশোরে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রায় এক মাস পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার আসামি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আজাহারুল ইসলাম রিপন (২৫)। বর্তমানে তিনি যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাহী বক্সের বাড়িতে ভাড়া থাকেন।
এজাহারে ওই কলেজছাত্রী উল্লেখ করেন, তিনি যশোরের একটি সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন। তার বাড়ির পাশে বসবাসকারি রিপন প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। গত ১৭ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তিনি বান্ধবীকে নিয়ে রিক্সায় করে ঝুমঝুমপুরে পিন্টুর মোড়ের বিপরীতে পৌছালে হঠাৎ করে রিপন তাকে লক্ষ্য করে একটি ডিম ছুড়ে মারে। ডিমটি তার বোরকায় লাগলে তিনি প্রতিবাদ করেন। সে সময় ইসমাইল এসে তাকে জাপটে ধরে। তিনি এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রিপন কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত করে গত বুধবার তা মামলা হিসেবে রেকর্ড করে।
শিরোনাম:
- যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ
- যশোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- শালিখাকে হারিয়ে শিরোপা অভয়নগরের
- সোনালী লাইফ বেনাপোল শাখায় ব্যবসা উন্নয়ন সভা
- লোহাগড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক
- সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনী প্রধান গ্রেপ্তার
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
- জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক