বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরকারি এমএম কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ। শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম। বক্তব্য দেন প্রফেসর কামরুজ্জামান, কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও সাহিত্য সম্পাদক আরাফাত রহমান লিখন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আজিজুর রহমান।
সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির। আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুর রাজ্জাক কলেজে অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক বিল্লাল হুসাইন, নাজনীন আক্তার, নাসিরুজ্জামান মল্লিক ও আবু সাদাত পলাশ।
উপশহর মহিলা কলেজে অধ্যক্ষ সাইদুর রহমান পান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মেশাররফ হোসেন, মাহমুদ আলম ও আসাদুজ্জামান।
এদিকে নিউটাউন বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন সভাপতি হারুন অর রশিদ খান। প্রধান শিক্ষক সুরাইয়া শিরিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সভাপতি কাজী আজগার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আরিফা আক্তার এবং সহকারী শিক্ষক সেলিম রেজা, আনোয়ার জাহিদ ও তাসলিমা খাতুন।
যশোর জিলা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শহিদুর রহমান ও সেলিম রেজা এবং সিনিয়র শিক্ষক কামরুজ্জামান ও আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান।
বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
