বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। অন্যান্য যৌক্তিক আবেদন পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
পরে পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, মিরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।
