Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনী প্রধান গ্রেপ্তার
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
  • জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক
  • সুন্দরবনে বেড়াতে গিয়ে পর্যটক নিখোঁজ
  • যশোরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার, মদ্যপানে যুবকের মৃত্যু
  • শীতের আগমনী বার্তায় সবজির বাজারে সুবাতাস
  • যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুন্দরবনে বেড়াতে গিয়ে পর্যটক নিখোঁজ

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

সুন্দরবন বেড়াতে যেয়ে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের মিজানুর রহমানের কাঠ বডি ট্রলার থেকে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ৬ নভেম্বর দুপুর ১টার দিকে সুন্দরবনের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তার সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ব্যক্তি ময়মনসিংহের ভালুকার কাঠালি পশ্চিম পাড়া এলাকার রিয়াজ আহমেদ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমান পরিচালিত ইকো ট্যুরিজম-২ (বিএলসি নম্বর- ২৬২৭০৮০৬০০৪) বোর্ডে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন ও ঢাকা-গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা চরে আটকে যায় বোটটি। তাৎক্ষণিক বোটের ক্রু ও অন্যান্যরা সেটি ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় বোটে থাকা পর্যটকরা নিচে নেমে পড়েন। কিন্তু বোট ছাড়াতে ব্যর্থ হলে একে একে সবাই উপরে উঠে আসার পর ট্যুর গাইড পর্যটক গণনা করে একজন কম পান। গাইড মিজানুর রহমান বলেন, একজনের উপস্থিতি কম দেখে বিষয়টি সবাইকে জানানোর পর বোটের কোথাও তাকে না পেয়ে সংশ্লিষ্ট বনবিভাগ ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হলে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, একজন পর্যটকের নিখোঁজের খবর পেয়েছি। তবে নাম-ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে। দীর্ঘদিন সুন্দরবনের প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, সুন্দরবন যাত্রা যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ংকর। সরকারি নির্দেশনা মেনে চললে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়, কিন্তু নির্দেশনার বাইরে গেলে যেকোনো সময় বিপদ আসতে পারে। বিশেষ করে সাগর কিনারে স্রোতের প্রচণ্ড প্রভাব থাকে। ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে। রিপ কারেন্ট (সমুদ্র সৈকতের কাছে তৈরি হওয়া অত্যন্ত শক্তিশালী ও সরু এক ধরনের উল্টো স্রোত) তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে বলে তিনি মনে করেন। নিখোঁজের ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনী প্রধান গ্রেপ্তার

    November 7, 2026

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

    November 7, 2026

    জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক

    November 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.