Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শীতের আগমনী বার্তায় সবজির বাজারে সুবাতাস
  • যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ
  • বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজ’র অর্ধযুগ পূর্তি উৎসব
  • শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
  • বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার
  • সংশোধন হবে চার নদীর ওপর আট সেতুর নকশা
  • নড়াইল কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর

banglarbhoreBy banglarbhoreNovember 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সার্কিট হাউস পাড়াসহ আশপাশের এলাকায় চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আব্দুল হালিম রোডের বাই-লেনের ক্যালকুলাস কোচিং সেন্টার থেকে জীবন আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ এবং একই রোডের হকার্স মার্কেট থেকে সাবেক কাউন্সিলর রাশিদার বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ।

এ ছাড়া সার্কিট হাউস পাড়া রোডের বাই-লেনের মরহুম কুয়াশার বাড়ি থেকে এমএম কলেজের পূর্ব গেট পর্যন্ত এবং শামীমের বাড়ি থেকে জাহিদের বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, জেলা যুবদলের সদস্য শরিফুল হাসান হ্যাটট্রিক, জহুরুল হক শিমুল ও ওয়াসি আহমেদ উজ্জ্বল।

এ ছাড়া নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম তারা, রিফাজুল ইসলাম রাজু এবং নগর যুবদল নেতা শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শীতের আগমনী বার্তায় সবজির বাজারে সুবাতাস

    November 6, 2026

    তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ

    November 6, 2026

    বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজ’র অর্ধযুগ পূর্তি উৎসব

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.