Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ
  • বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজ’র অর্ধযুগ পূর্তি উৎসব
  • শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
  • বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার
  • সংশোধন হবে চার নদীর ওপর আট সেতুর নকশা
  • নড়াইল কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া
  • শার্শায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্তে সত্যতা পায়নি পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজ’র অর্ধযুগ পূর্তি উৎসব

banglarbhoreBy banglarbhoreNovember 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন, কেক কাটা, আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যশোরে উদ্যাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজের অর্ধযুগ পূর্তি। ছয় বছরের পথচলা পেরিয়ে সপ্তম বছরে পদার্পণের এই আনন্দঘন আয়োজনে সাংবাদিক, লেখক, গবেষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে প্রেসক্লাব যশোর প্রাঙ্গণ।

শুক্রবার সকাল ১০টায় যশোর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব যশোর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে অর্ধযুগ পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা।

সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিনিয়র সাংবাদিক বেনজীন খান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাতদিন নিউজের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আশরাফুল আজাদ, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, ভৈরব বার্তার সম্পাদক রিমন খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। এ ছাড়া আলোচনায় আরও অংশ নেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া এবং তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, ইয়াভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রোহিত রায়।

এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে রাতদিন নিউজ পরিবারের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়া সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠালগ্ন থেকে ছয় বছরের পথচলার নানা স্মৃতি, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জনের কথা তুলে ধরেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর

    November 6, 2026

    তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ

    November 6, 2026

    শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.