সাড়াতলা সংবাদদাতা
সোনালী লাইফ যশোরের বেনাপোল শাখায় বার্ষিক সমাপনী ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বেনাপোল শাখার উদ্যোগে ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ও ইউনিট ম্যানেজারদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল শাখার ম্যানেজার নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল শাখা ও বিভিন্ন ইউনিটের ইউনিট ম্যানেজারবৃন্দ।
সভায় চলতি বছরের ব্যবসায়িক কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি বছরের শেষ সময়ে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, নতুন ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ও ইউনিট ম্যানেজারদের সক্রিয়, আন্তরিক ও উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
##
