Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ
  • যশোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • শালিখাকে হারিয়ে শিরোপা অভয়নগরের
  • সোনালী লাইফ বেনাপোল শাখায় ব্যবসা উন্নয়ন সভা
  • লোহাগড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক
  • সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনী প্রধান গ্রেপ্তার
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
  • জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শালিখাকে হারিয়ে শিরোপা অভয়নগরের

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা

যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের অভয়নগর ফুটবল একাদশ।

শনিবার বিকেলে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা।

নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে অভয়নগর ফুটবল একাদশ ৭-৬ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে।

ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন কাজী ইমরুজ্জামান। ধারাবিবরণীতে ছিলেন, সুলতাম মাহমুদ ও মাসুম রেজা তুষার।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের বিদেশি খেলোয়াড় ম্যানুয়েল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আর পুরো টুর্নামেন্টে নৈপুণ্য প্রদর্শন করে রানার্সআপ দলের টুটুল নির্বাচিত হন ম্যান অব দ্যা টুর্নামেন্ট।

খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। প্রধান অতিথি ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আয়োজক কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মাহবুর রহমানের বড়ভাই রুবেল হোসেন প্রমুখ।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ সত্তর হাজার টাকা প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

    November 7, 2026

    যশোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    November 7, 2026

    সোনালী লাইফ বেনাপোল শাখায় ব্যবসা উন্নয়ন সভা

    November 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.