ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয় পরিষদ সদস্য হাবিবুর রহমান রিপন হত্যা মামলার ৫ আসামিকে ১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক ওয়াজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের মঞ্জুর করেন। আসামি জুমারত, আশরাফুল, নায়েব আলী, মিঠু বিশ^াস ও মোক্তার হোসেন কারাগারে ছিলো। এর মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেফতার করে আর বাকী ২ জন আদালতে আত্মসমর্পণ করে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাঠের মধ্যে প্রতিপক্ষ আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের সমর্থকরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
শিরোনাম:
- Titaani – Eturivin Pelikokemus ja Erinomaiset Bonukset
- Online Casino bez nutnosti Kontroly Identity: Tvoje Svoboda při Hry
- Kumobet – Er kompletta vägledning till spelmoment och vinstchanser
- ChillSpins – Täydellinen Katsaus ja Pelielämys
- Spielbank ohne jegliche Verifizierung: Unmittelbarer Spielspaß ohne Verzögerung
- যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ
- যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল
- যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ