ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয় পরিষদ সদস্য হাবিবুর রহমান রিপন হত্যা মামলার ৫ আসামিকে ১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক ওয়াজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের মঞ্জুর করেন। আসামি জুমারত, আশরাফুল, নায়েব আলী, মিঠু বিশ^াস ও মোক্তার হোসেন কারাগারে ছিলো। এর মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেফতার করে আর বাকী ২ জন আদালতে আত্মসমর্পণ করে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাঠের মধ্যে প্রতিপক্ষ আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের সমর্থকরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
