Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

banglarbhoreBy banglarbhore30 November, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
এআই নির্মিত প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বেনাপোল-ঢাকা রুটে টানা ১০ দিন ধরে বন্ধ রয়েছে রুপসী বাংলা ট্রেন চলাচল। একই সঙ্গে সড়ক পথেও সরাসরি রাজধানীর সঙ্গে যোগাযোগে তৈরি হয়েছে ভোগান্তি।

এদিকে, গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে পদ্মা সেতু ব্যবহার করে যানবাহন চলাচলে বন্ধ থাকায় দূরপাল্লার বাসগুলোকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমঞ্চলের মানুষের রাজধানীতে যাতায়াতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

বিশেষ করে ভারত থেকে চিকিৎসা ও ব্যবসার কাজ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরা পাসপোর্টধারী যাত্রী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান ও সাশ্রয়ী মাধ্যম রেলপথ। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত ১০ দিন ধরে বন্ধ রয়েছে বেনাপোল-ঢাকা রুটের রূপসী বাংলা ট্রেন। প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করা যাত্রীদের এখন নির্ভর করতে হচ্ছে বিকল্প পরিবহনের ওপর।

স্টেশনে এসে ট্রেন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। আবার বাসে যাতায়াত করতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সড়কপথে ঘুরপথে চলাচলের কারণে গন্তব্যে পৌঁছাতেও লাগছে অতিরিক্ত সময়। যাত্রিরা বলছেন, নিয়মিত এই ট্রেনে ঢাকায় যাতায়াত করেন তারা। ১০ দিন ধরে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন। শিমুল হোসেন নামে এক ব্যবসায়ী জানান, ট্রেন বন্ধ থাকায় বাসে যেতে দ্বিগুণ ভাড়া লাগছে তাদের, আবার রাস্তায় যানজটের কারণে সময়ও নষ্ট হচ্ছে।

এদিকে, ভারত থেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে যাওয়া-আসা করা পাসপোর্টধারী যাত্রীরাও পড়েছেন বাড়তি দুর্ভোগে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরার পর রাজধানীসহ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবুল কাশেম নামে এক ব্যবসায়ী বলেন, ট্রেন বন্ধের পাশাপাশি পদ্মা সেতু হয়ে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে তাদের। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য বাড়তি পরিবহন ব্যয় হয়ে উঠেছে বড় চাপ। ‎রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। যশোরের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রুপসী বাংলা ট্রেনটি মোকসেদপুর, কাশিযানি হয়ে ঢাকায় যায়। একারণে রূপসী বাংলা ট্রেনটি বন্ধ রয়েছে। তবে অন্য ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। ‎যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং ব্যবসা-বাণিজ্যের গতি সচল রাখতে দ্রুততম সময়ের মধ্যে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বন্দর ব্যবহারকারীরা।

অন্যদিকে, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যশোর, নড়াইল, কালনা, গোপলগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াতের অধিকাংশ বাস বন্ধ রয়েছে। শনিবার বিকেল ৫টা থেকে এ পথে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন,যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (২২৭) সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন।

তিনি বলেন, শনিবার বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণে তাৎক্ষণিক যাত্রী নিরাপত্তার কথা ভেবে বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ।

তবে কিছু গাড়ি বিকল্প পথে যশোর মাগুরা ফরিদপুর হয়ে দৌলদিয়া-পাটুরিয়া হয়ে ঢাকায় যাচ্ছে বলেও তিনি জানান। তার ভাষ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত।

বন্ধ থাকা বাসগুলোর মধ্যে রয়েছে, সোহাগ পরিবহণ, লিটন ট্রাভেল, টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ বেশ কয়েকটি বাস। তবে বিকল্প পখে কয়েকটি বাস চলাচল করছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, যশোর হয়ে নড়াইল অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026

    আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.