Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
  • যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

banglarbhoreBy banglarbhoreNovember 29, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টা ১১ মিনিটে গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবির গুলশান বিভাগের একটি বিশেষ দল। এ সময় ওই বাসা থেকে স্বপন ভট্টাচার্যকে আটক করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর স্বপন ভট্টাচার্যকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে অর্থায়নের পেছনে আর কারা জড়িত, তা-ও খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও সহিংসতার অভিযোগে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে।

দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, স্বপন ভট্টাচার্য ২ কোটি ৪৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪১ কোটি ৬৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়।

অপর মামলায় তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে ৫ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ স্থাবর সম্পদ অর্জন এবং ১০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১০ কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনে দুদক।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজ নির্বাচনী এলাকা যশোরের মণিরামপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

স্বপন ভট্টাচার্য যশোরের মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামের বাসিন্দা। ২০০৯ সালে তিনি মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা

    November 29, 2026

    মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    November 29, 2026

    যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

    November 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.