Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
  • ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজগঞ্জ ডিগ্রি কলেজ, তদন্তে ৭ সদস্যের কমিটি
  • মাহি আত্মহত্যা প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা
  • প্রতিপক্ষের হামলায় বাবা-মা ও মেয়ে গুরুতর : থানায় অভিযোগ
  • যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • যশোরে শ্রমিকনেতা কৃষ্ণ লাল সরকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  • প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে বিয়ে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৮, ২০২৩

মাশরাফির সঙ্গে হাফিজের কড়া প্রতিদ্বন্দ্বিতার আভাস

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার মূল প্রতিদ্বন্দ্বি হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি)। এই দুই প্রার্থীর মধ্যে নির্বাচনি লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। তবে দুই প্রার্থীর সমর্থকরা জয়ের বিষয়ে আশাবাদী।
এ আসনে প্রতিদ্বন্দ্বি অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মনিরুল ইসলাম (আম), গণফ্রন্ট মনোনীত প্রার্থী লতিফুর রহমান (মাছ) ও ইসলামী ঐক্যজোট মনোনীত মাহাবুবুর রহমান (মিনার)। এ আসনে অন্য কোনও প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
নড়াইল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বি এম কবিরুল হক মুক্তির (নৌকা) মূল প্রতিদ্বন্দ্বী হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মী ও ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
এ আসনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মিল্টন মোল্লা (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত শ্যামল চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী শামীম আরা পারভীন (বাইসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল)। এ আসনে আওয়ামী লীগ মনোনীত বি এম কবিরুল হক মুক্তির উল্লেখযোগ্য কোনও প্রতিদ্বন্দ্বী নেই বলে জানিয়েছেন ভোটাররা।
গতকাল দুপুর ১২টায় নড়াইলের দুটি আসনে ১২ এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধির কাছে নির্বাচনি প্রতীক হস্তান্তর করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান

২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজগঞ্জ ডিগ্রি কলেজ, তদন্তে ৭ সদস্যের কমিটি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.