Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের মডেল মাছ বাজার উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreDecember 21, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর শহরের বড়বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) পরিবেশবান্ধব মডেল খুচরা মাছ বাজারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেমনের উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার। উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
জেসিএফ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় যশোর ও ঝিনাইদহ জেলায় টেকসই ও নিরাপদ মাছ চাষ উৎসাহিত করতে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় মৎস্য আড়তের পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। তার ধারাবাহিকতায় যশোর শহরের বড় বাজার খুচরা মাছ বাজার, ড্রেন নির্মাণ, মেঝে, সেড ও রাস্তার উন্নয়ন, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, গভীর নলকূপ স্থাপন, ডাস্টবিন স্থাপন, ডিজিটাল ওয়েট মেশিন বিতরণ এবং পরিবেশবিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশবান্ধব মৎস্য বাজারের গুরুত্ব তুলে ধরেন এবং মডেল মৎস্য বাজারের পরিবেশ রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
বড় বাজার খুচরা মাছ বাজারের অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়নের ফলে দীর্ঘদিন ধরে চলমান আড়তের অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও জলাবদ্ধতার নিরসন হওয়ায় স্থানীয় মাছ চাষি, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বাজার দোকান মালিক সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক শেখ মোজাম্মেল হক।

উদ্বোধন খুচরা মাছ বাজার জাগরণী চক্র পিকেএসএফ মেরিনা আখতার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.