Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Champion Casino – Платформа для Істинних Гравців
  • Wedden in Amsterdam: Je Definitieve Wegwijzer voor Online Casino’s
  • পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর
  • যশোরে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষার অভিযোগ
  • উদ্ধারের নেশায় বুদ মিথুন : প্রকৃতির বুকে ফিরেছে শতাধিক সাপ
  • লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ শার্শার ৫ যুবকের খোঁজ মেলেনি আজও
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
  • তিন কোটি টাকার বিরোধপূর্ণ জমি দখল চেষ্টা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শীতের সবজিতে ছেয়ে যাওয়া বাজারেও কমছে না দাম

banglarbhoreBy banglarbhoreDecember 22, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গোপাল ঘোষ
শীতের বিভিন্ন রকম সবজিতে ছেয়ে গেছে বাজার। বিক্রি হচ্ছে দেদার। অবরোধ-হরতালের তেমন কোনও প্রভাব না থাকায় শুক্রবার ছুটির দিন বাজারের সবজির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মত।
গতকাল যশোরের নিউ মার্কেট বাবলাতলা বাজার, বেজপাড়া তালতলা মোড় বাজার, রেলস্টেশন বাজার ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতা ও বিক্রেতারা জানান, বর্তমানে সারা বছরই বিভিন্ন রকম শাকসবজি পাওয়া যায়। তারপরও শীতের সবজির স্বাদই আলাদা। তাই ক্রেতারা অপেক্ষায় থাকেন কখন বাজারে তাদের পছন্দের সব সবজি পাওয়া যাবে। নতুন টমেটো, গাজর, পেঁয়াজ কলি, ফুলকপি, বাধাকপি, মটরশুঁটি, শীম, লাউ, নতুন আলু এগুলোর চাহিদা যেমন বেশি, তেমনি ক্রেতাদের আগ্রহ ক্যাপসিকাম বা ব্রোকোলির মতো বিদেশি সবজিতেও।
বাবলাতলা বাজারের বসির আহমেদ জানান, কোন সবজি নেই বাজারে? সবই পাওয়া যাচ্ছে সাধ্যের মধ্যে। মাঝখানে পেঁয়াজের দাম বাড়লেও সেটা এখন কমে এসেছে। পুরনো পেঁয়াজ ১৪০ টাকায় ও নতুন পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডাটাসহ পেঁয়াজের কেজি ১০০ টাকা। পেঁয়াজের কলির দাম কেজি হিসেবে ৬০ টাকা ও আঁটি হিসাবে ২০ টাকা।
বাজারে বেগুন ৮০, ব্রোকলি ১০০, ফুলকপি ৭০, বাঁধাকপি ৩০, টমেটো ৮০, চিনা কচু (মেটে কচু) ১২০, মেটে আলু ১০০, পেঁয়াজের কলি ৬০, শিম ৭০, মানকচু ৬০, নতুন আলু ৭০, পুরোনো আলু ৬০, কাঁচা মরিচ ৮০, শসা ৮০, মিষ্টি কুমড়া ৪০, গাজর ৮০, নতুন পেঁয়াজ ১১০, পুরোনো পেঁয়াজ ১২০, রসুন বিক্রি হচ্ছে আড়াই শ থেকে ২৮০ টাকা কেজি। লাল-সবুজসহ সব ধরনের শাকের আঁটির দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।
চার দিনের ব্যবধানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে। দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অথচ চার দিন আগেও দাম ছিল ৯০ টাকা। ১০০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
বাজারে কথা হয় সিরাজুল ইসলাম নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। চার দিন আগে যে বেগুন ৪০ টাকায় কিনেছি, তা আজ ৮০ টাকায় কিনলাম।’
বাজারের কাপুড়িয়া পট্টির মুখের সবজি বিক্রেতা রবিউল বলেন, ‘আমরা যেমন কিনি, তেমন বিক্রি করি। বেগুন বিক্রি করছি ৮০ টাকা করে। চিনা কচু (মেটে কচু) ১২০ টাকা কেজি। আড়ত থেকে কিনে জায়গা ভাড়াসহ নানা খরচ রয়েছে। ফলে এমন বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
মাছ বাজারে মাছের দাম স্থিতিশীল দেখা গেছে। ইলিশ এক কেজি সাইজের ওপরে কেজি ২০০০ টাকা এবং ছোট সাইজেরগুলো ৮০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রুই ও কাতল মাছ ৩৫০ থেকে ৪৫০, চিংড়ি মাছ আকার ভেদে ৪০০ থেকে ১০০০ টাকা, এবং রুপচাঁদা মাছ বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। এছাড়া তেলাপিয়া ও চাষের কই ২২০ থেকে ২৫০ এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
মাংসের দোকানে দেখা গেছে ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, কক মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, গরুর মাংস ৬২০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর

    September 8, 2026

    যশোরে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষার অভিযোগ

    September 8, 2026

    উদ্ধারের নেশায় বুদ মিথুন : প্রকৃতির বুকে ফিরেছে শতাধিক সাপ

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.