Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৮, ২০২৬

কালিগঞ্জে ফুটবল প্রতীকের জনসভা 

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
কালিগঞ্জে ফুটবল প্রতীকের জনসভা 
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা বুধবার বিকেলে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী সামছুজ্জোহার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জমাত আলী গাইন, আব্দুসর সবুর তরফদার, আশাশুনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, ধলবাড়িয়া ইউপির সাবেক মেম্বার আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, ধানের শীষ প্রতীকে আমার মনোনয়ন চেয়ে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছিলেন। মনোনয়ন না দেয়ায় আপনাদের চাওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনাদের সমর্থন ও ভালবাসায় যদি সাতক্ষীরা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে অবহেলিত এলাকার সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে ভূমিকা পালন করবো, ইনশাআল্লাহ। তিনি সকল অপপ্রচার ও ভয় ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যেয়ে ফুটবল প্রতীকে ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.