অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ (৬৫) রোবার রাতে খুলনা সিটি মেডিকল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)।
মৃতের পারিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘুমের মধ্যে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। সকালে অচেতন অবস্থায় তাকে প্রথমে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল দুপুরে জানাজা শেষে তাকে নওয়াপাড়া পাঁচকবর কবরস্থানে দাফন করা হয়।
ওয়াদুদ শেখের মৃত্যু খবর পেয়ে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এনামুল হক বাবুলসহ সর্বস্তরের নেতা কর্মীরা ছুটে আসেন।
শিরোনাম:
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
- যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন
- জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী