অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ (৬৫) রোবার রাতে খুলনা সিটি মেডিকল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)।
মৃতের পারিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘুমের মধ্যে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। সকালে অচেতন অবস্থায় তাকে প্রথমে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল দুপুরে জানাজা শেষে তাকে নওয়াপাড়া পাঁচকবর কবরস্থানে দাফন করা হয়।
ওয়াদুদ শেখের মৃত্যু খবর পেয়ে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এনামুল হক বাবুলসহ সর্বস্তরের নেতা কর্মীরা ছুটে আসেন।
শিরোনাম:
- যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষায় শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত
- যশোরে ‘স্পাইডার শামীম’ আটক, স্বর্ণালংকার উদ্ধার
- যশোরে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ১
- ঝিকরগাছায় বেতনা সংযোগ খালে ব্রীজ নির্মাণ উদ্বোধন
- উলাশী খাল খনন : শার্শা বিএনপির যৌথ প্রস্তুতি সভা
- কোটচাঁদপুরে বসতভিটা গুড়িয়ে দিলো প্রভাবশালীরা
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- চৌগাছা জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
