কেশবপুর প্রতিনিধি
সাংবাদিককে হুমকি ও নির্বাচনী পরিবেশ নিয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গত সোমবার রাতে কেশবপুর থানা কম্পাউন্ডে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইন।
এ সময় তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবেন। সাংবাদিকদের কাজে বাধা দিলে বা হুমকি দিলে কাউকে ছাড় দেয়া হবে না। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, সাংবাদিকদের মধ্যে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, ইনকিলাবের হাজী রূহুল কুদ্দুস, প্রথম আলোর দীলিপ মোদক, কালের কন্ঠের নুরুল ইসলাম খান, নয়া দিগন্তের আব্দুল হাই সিদ্দিকী, কালবেলার আব্দুল্লাহ আল ফুয়াদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামসুর রহমান,দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, সদস্য মেহেদি হাসান জাহিদ, শাহিনুর রহমান, আব্দুল করিম,সদস্য তন্ময় মিত্র বাপি, ওয়াজেদ খান ডবলু, আব্দুল মোমিন, কামরুজ্জামান রাজু, অলিয়ার রহমান প্রমুখ।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা